ঢাকাSaturday , 16 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ইউসিবি ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

Link Copied!

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকান রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন কীভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেনি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে খবর আসে নন্দনকান রাইফেল ক্লাব ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ৪টি ইউনিট সেখানে পাঠানো হয়। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। পরে আরও দুটিসহ ইউনিট যোগ করা হয়। রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) রয়েছে। মূলত ওই ব্যাংকেই আগুন লেগেছে। নিয়ন্ত্রণে মোট ৬টি ইউনিট কাজ করছে।