ঢাকাSaturday , 16 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে বরিশালের সেই দুর্নীতিবাজ ডিএফওকে প্রত্যাহার

Link Copied!

অবশেষে বরিশালের আলোচিত ও সমালোচিত দুর্নীতিবাজ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল আউয়ালকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকের দপ্তরে সংযুক্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-৩ অধি শাখার উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান স্বাক্ষরিত এক আদেশে গত ১১ মার্চ এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অপরদিকে মন্ত্রণালয়ের নির্দেশে আরো একটি তদন্ত কমিটির তদন্তে বগুড়া সামাজিক বন বিভাগের তৎকালীন ডিএফও উক্ত আব্দুল আউয়ালের বিরুদ্ধে ২ লক্ষ ৮৪ হাজার ৪ শত ৬০ টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়েছে। যা অসদাচরণের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। এ ব্যাপারে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত রয়েছে বলে বন অধিদপ্তর সূত্র জানা গেছে। এদিকে গত ২৯ জানুয়ারী দৈনিক পাঞ্জেরীতে “দুর্নীতির বর পুত্র বরিশালের ডিএফও আউয়াল কাণ্ডে বিব্রত বন অধিদপ্তর” শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নজরে আসে। বিষয়টি নিয়ে দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক তালুকদার রুমী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মোবাইল ফোনে অবহিত করেন। এরপরই বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়। গঠিত হয় তদন্ত কমিটি। একের পর এক তদন্তে বেরিয়ে আসে দুর্নীতিবাজ ডিএফও আউয়ালের চাঞ্চল্যকর দুর্নীতির সব তথ্য।পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের কঠোর সিদ্ধান্তের কারণে শত চেষ্টা করেও দুর্নীতিবাজ বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল আউয়াল তার সাম্রাজ্য ধরে রাখতে পারেননি।