ঢাকাWednesday , 13 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামীকাল দেশে ফিরবেন রাষ্ট্রপতি

Link Copied!

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে তার মেডিক্যাল চেকআপ শেষে আগামীকাল সকালে দেশে ফিরবেন।
রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, ‘রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।’
এর আগে গত ৩ মার্চ রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত বিমানে আরব আমীরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন।
আমীরাত থেকে রাষ্ট্রপতি মেডিক্যাল চেকআপের অংশ হিসেবে ৬ মার্চ লন্ডনে পৌঁছান।
স্বাস্থ্য পরীক্ষার জন্য এ সফরকালে রাষ্ট্রপতির পত্নী ড. রেবেকা সুলতানা, বঙ্গভবনের সচিব ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সাথে রয়েছেন।
সূত্র : বাসস