ঢাকাMonday , 23 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানবতাবিরোধী অপরাধের মামলা
পলাতক জব্বারের রায় মঙ্গলবার

Link Copied!

jabbarনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেয়া হবে আগামীকাল মঙ্গলবার।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য এই দিন ঠিক করেন।
পলাতক এই আসামিকে অনুপস্থিত রেখেই রায় দেয়া হবে। মামলার শুরু থেকেই পলাতক ছিলেন জাতীয় পার্টির সাবেক এই সংসদ সদস্য।
এর আগে গত বছরের ৩ ডিসেম্বর জব্বারের মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখে রায় দেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, গত বছরের  ২৯ এপ্রিল এ মামলার তদন্ত সম্পন্ন করে প্রসিকিউশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।
ওই প্রতিবেদনের নথিপত্র, সাক্ষ্য প্রমাণসহ যাবতীয় বিষয় বিচার বিশ্লেষণ করে পাঁচটি অভিযোগে ৭৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়, ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগে ৭৯ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে মোট এক হাজার ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
তার বিরুদ্ধে ৩৬ জনকে হত্যা ২০০ জনকে ধর্মান্তরিত এবং লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে ৫৫৭টি বাড়ি ধ্বংস করার অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে ২০১৩ সালের ১৯ মে তদন্ত শুরু করে ২৮ এপ্রিল ২০১৪ সালে তদন্ত শেষ করা হয়। মোট সাক্ষী ছিল ৪৬ জন। তার মধ্যে ৪০ জন ঘটনার এবং ছয়জন জব্দ তালিকার সাক্ষী।
মামলা চলাকালে ইঞ্জিনিয়ার জব্বার পলাতক থাকায় তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রের নিয়োগপ্রাপ্ত আইনজীবী আবুল হাসান।
তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী, জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল জব্বার ছিলেন পিরোজপুরের মঠবাড়িয়ার (পিস) শান্তি কমিটির চেয়ারম্যান। তার শ্বশুর ছিলেন স্থানীয় মুসলিম লীগ নেতা। জব্বার ১৯৫৬ সালে ইঞ্জিনিয়ারিং পাস করেন। বর্তমানে তার বয়স আনুমানিক ৮০ বছর। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার আবদুল জব্বার বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী।