রাজধানীর চকবাজারের কামালবাগে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ১টার দিকে চকবাজারের কামালবাগে জুতার কারখানায় আগুন লাগার খবর আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা ১টা ৮ মিনিটে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেছে। ১ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে।

