ঢাকাSunday , 10 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যারিষ্টার এএম মাহবুব সভাপতি, শাহ মঞ্জুরুল সাধারণ সম্পাদক পদে জয়ী

Link Copied!

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিষ্টার এএম মাহবুব উদ্দিন খোকন। একইসাথে, সংগঠনটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শাহ মঞ্জুরুল হক।
গত শনিবার (৯মার্চ) দিনভর নাটকীয়তার পর রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সম্পাদকসহ ১০টি পদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম সভাপতি সহ চারটি পদে বিজয়ী হয়েছে।
এদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, ভোটে কারচুপি ও গণনায় প্রতারণার অভিযোগ তুলে নির্বাচন পুনরায় দেয়ার দাবি জানিয়েছেন ব্যারিষ্টার এএম মাহবুব উদ্দিন খোকন।