ঢাকাWednesday , 6 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সৌদি প্রবাসীদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

Link Copied!

বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠাতে সৌদি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সৌদি আরবের জেদ্দায় একটি হোটেল বুধবার দুপুরে প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনা সভায় মন্ত্রী এ আহ্বান জানান।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সৌদিতে আমাদের দেশের প্রায় ত্রিশ লাখ মানুষ রয়েছেন। প্রত্যেক প্রবাসীই দেশের প্রতিনিধি এবং তাদের আচরণেই দেশ পরিচিত হয়। সবাই বৈধ পথে রেমিট্যান্স পাঠালে দেশের অর্থনীতিতে সেটি বড় ভূমিকা রাখে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুপ্রতিম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই সম্পর্ককে বহুমাত্রিক করেছে।
‘সৌদি আরবের সঙ্গে আগে কেবল জনশক্তি রপ্তানির সম্পর্ক ছিলো। এখন পেট্রোলিয়াম, কৃষি, পরিবেশ, অবকাঠামো নির্মাণ, বাণিজ্য-বিনিয়োগ, প্রযুক্তিসহ নানা খাতে সহযোগিতা এবং সেই সম্পর্ককে আমরা বহুমাত্রিক করেছি।’
সভায় জেদ্দায় সদ্যসমাপ্ত ১৯তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এক্সট্রাঅর্ডিনারি সেশনে যোগদানের পাশাপাশি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও ওআইসি মহাসচিবের সঙ্গে সাক্ষাতের ওপর আলোকপাত করেন ড. হাছান। তিনি জানান, টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। রোহিঙ্গা ইস্যুতে পূর্ণ সহযোগিতা এবং ফিলিস্তিনে সহিংসতা অবসানে একযোগে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
হাছান মাহমুদ জানান, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে বৈঠক হয়েছে। সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রস্তাবিত বাংলাদেশ সফর, পেট্রোলিয়াম ক্রয়, শিল্প সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়কে অগ্রাধিকার দেয়ার কথা বলেছেন।
রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মুহাম্মদ নাজমুল হকসহ প্রবাসীরা অভ্যর্থনা সভায় অংশ নেন।