ঢাকাMonday , 4 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে শিগগির: নৌপরিবহন প্রতিমন্ত্রী

Link Copied!

জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ চলছে। এ ব্যাপারে কার্যক্রম এগিয়ে চলছে। প্রকল্পের সমীক্ষা প্রায় শেষ পর্যায়ে। এটি শিগগিরই বাস্তবায়ন হবে।
সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী রংপুরে গিয়ে বিভাগীয় সমাবেশে ১০ লাখ মানুষের সামনে এ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী যেহেতু এটা বলেছেন সেহেতু এটা অচিরেই বাস্তবায়ন হবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি নদী রক্ষার জন্য জেলা-উপজেলা পর্যায়ের কমিটিকে, এই কমিটিগুলো গঠন করে বছরে যেন দুটি না হলেও একটি সভা করা হয়। এ কমিটিগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত এবং নদীগুলো রক্ষার সঙ্গে কিন্তু জলবায়ু-পরিবেশ সবকিছু চলে আসে। কাজেই এই নদী রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়েছি।