রাজধানীর সাত মসজিদ রোডের কেয়ারি ক্রিসেন্ট ভবন সিলগালা করে দেয়া হয়েছে। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি দল ভবনটিতে অভিযান চালানোর পর তা সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এর আগে অভিযান চালানো হবে এমন খবরে নোটিশ টানিয়ে বন্ধ করে দেয়া হয় ভবনটির সব রেস্টুরেন্ট। ভবনের মূল গেটের সামনে ঝুলিয়ে দেয়া হয় নোটিশ।
সেখানে লেখা -‘সকল চাইনিজ রেস্টুরেন্ট এবং খাবার হোটেল বন্ধ থাকিবে। শুধুমাত্র দ্বিতীয় তলার মার্কেট এবং নিচতলার দোকানগুলো খোলা থাকবে। আদেশক্রমে কর্তৃপক্ষ।’
পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সেখানে অভিযান শুরু হয়। অভিযান শেষে ভবনটি সিলগালা করে দেয়া হয়।

