ঢাকাMonday , 4 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রফতানির তথ্য অনলাইনে দেয়ার নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

Link Copied!

দেশের সব বাণিজ্যিক ব্যাংককে তাদের রফতানি সংক্রান্ত তথ্যাদি অনলাইনে দেয়ার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে ব্যাংকগুলোকে আর মূলপত্র জমা দেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত রোববার বাংলাদেশ ব্যাংকের ফরেইন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টের (এফইওডি) পরিচালক মো. বায়েজিদ সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক বাণিজ্যের লেনদেন বাড়ানোর জন্য এবং কাগজবিহীন প্রক্রিয়ায় ব্যবসাকে আরও সহজীকরণ করার ক্ষেত্রে অনলাইন ফরেইন এক্সচেঞ্জ ট্রানজাকশন মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এফএক্স ড্যাশবোর্ড) চালু করেছে। তাই কেন্দ্রীয় ব্যাংকের আওতাধীন ব্যাংকগুলোকে আর এক্ষেত্রে হার্ড কপি স্টেটমেন্ট দিতে নিষেধ করেছে ব্যাংকটি। কেন্দ্রীয় ব্যাংক জানায়, রফতানি বিলের মাসিক রিপোর্ট, রফতানি বিলের বকেয়া বিবরণ, সরাসরি রফতানি করার জন্য সার্টিফিকেট আদায়, রফতানির মাধ্যমে আয়কৃত রেমিটেন্সের স্টেটমেন্ট এবং বাংলাদেশ ব্যাংকের এফইওডি বিভাগে যে কোনো রফতানি সংক্রান্ত তথ্যাদি দেয়ার ক্ষেত্রে অনলাইনের মাধ্যম ব্যবহার করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া যে কোনো বকেয়ার জন্য ব্যাংকগুলোকে অনলাইন এক্সপোর্ট মনিটরিং সিস্টেমে (ওইএমএস) ১০ তারিখের মধ্যে ব্যাখ্যা দেয়ার নির্দেশনাও দেয়া হয় এতে। তবে ব্যাংকগুলোকে ভবিষ্যতের যে কোনো অনুসন্ধানের সুবিধার্থে নিজেদের কাছে যে কোনো মাধ্যমে এইসব অনলাইন তথ্যাদির কপি জমা রাখতে বলা হয়েছে।