ঢাকাSunday , 3 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মগবাজারে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

Link Copied!

রাজধানীর মগবাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তরা বিভাগের একটি দল।
গ্রেফতারকৃতের নাম শারমিন আক্তার সুমি ওরফে সুখি। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা ও মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গতকাল শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মগবাজার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে উত্তরা জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, শনিবার ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কয়েকজন ব্যক্তি গাঁজাসহ মগবাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সুমিকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সুমি ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।