নিজস্ব প্রতিবেদক : নিয়ম বর্হিভূত লোক নিয়োগ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) মহাব্যবস্থাপক (জিএম) আরফিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন।
সূত্র জানায়, আরফিনা বেগম ব্যাংকের আরো কয়েক কর্মকর্তার সঙ্গে মিলে ঘুষের বিনিময়ে অবৈধভাবে অদক্ষ লোক নিয়োগ দিয়েছেন। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বিপুল সম্পদ গড়েছেন।
চলতি বছরের শুরুতে এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।

