রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানা পুলিশের একটি দল।
গ্রেফতারকৃতের নাম মোঃ আসলাম। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ঘটনাস্থল থেকে ২টি ছোরা উদ্ধার করা হয়।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ জানান, শুক্রবার রাতে ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় স্থানীয় দুইটি গ্রুপ। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ আসলামকে গ্রেফতার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে দুইটি ছোরা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে।

