ঢাকাSaturday , 2 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডে দুই মেয়েকে হারিয়ে শোকে পাথর দুদক কর্মকর্তা

Link Copied!

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একসঙ্গে দুই মেয়েকে হারিয়েছেন দুদকের সহকারী পরিদর্শক কবির হোসেন জুয়েল। এ ঘটনায় শোকে পাথর হয়ে পড়েছেন তিনি। মেয়েদের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই সরকারি কর্মকর্তা।
গত শুক্রবার (১ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে কবরস্থানে দাফন হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে মারা যাওয়া দুই মেয়ে হলেন, মেহেরা কবির দোলা (২৯) ও মাইশা কবির মাহী (২১)। বড় মেয়ে মেহেরা কবির দোলার কিছুদিন আগে বিয়ে হয়। তিনি আইএফআইসি ব্যাংকে কর্মরত ছিলেন। আর ছোট মেয়ে মাহী স্টামফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্সের দ্বিতীয় সেমিস্টারে অধ্যায়নরত ছিলেন বলে জানা গেছে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন, দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। দুর্ঘটনার খবর শুনে দুদক চেয়ারম্যান, দুদক সচিব খোরশেদা ইয়াসমীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জুয়েলের কাছে ছুটে গেছেন।
মেয়েদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দোয়া চেয়েছেন তাদের বাবা সহকারী পরিদর্শক কবির হোসেন জুয়েল।