ঢাকাSunday , 22 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুসলমান পোশাকে ইউরোপীয়দের আতঙ্ক

Link Copied!

HAMID-MOHSINআন্তর্জাতিক ডেস্ক : গায়ে সাদা লম্বা জুব্বা, মাথায় টুপি, এক হাতে কোরআন শরীফ ও আরেক হাতে তসবিহ। এভাবেই পাঁচ ঘন্টা ইতালির মিলানের রাস্তায় হেটেছেন মুসলমান ছাত্র হামদি মাহিসিন। তার এই পুরো যাত্রাপথটি গোপনে ভিডিও করা হয়েছে।  আর এতে দেখা গেছে, ইউরোপীয়রা ইসলাম ফোবিয়ায় ভুগছেন। তারা মুসলমান পোশাক পরিহিত কাউকে দেখলেই আতঙ্কিত হয়ে পড়ছেন।
ভিডিওতে দেখা যায়,  হামদিকে ইঙ্গিত করে দুই পথচারি একজন আরেকজনকে বলছেন, ‘তুমি কি আইএস দেখেছ?’ এক নারীতো হামদিকে দেখে তালেবান বলে চিৎকার দিয়ে দৌড়ে চলে যান। এক পর্যায়ে রাস্তার পাশের একটি পার্কের গোলচত্বরে বসেন হামদি। কিছুক্ষণ পর তার পাশে ভদ্রলোকটি হামদির কাছ থেকে সরে বসেন। রাস্তায় হামদির পাশ দিয়ে যাওয়া দুই পথচারি একজন আরেকজনকে বলেন, ‘দেখ তার কাছে কোরআন আছে, মনে হয় তার জুব্বার নিচে পিস্তল আছে।’