ঢাকাSunday , 22 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসলোতে সিনাগগের সামনে মুসলমানদের মানববন্ধন

Link Copied!

Osloআন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের রাজধানী অসলোর প্রধান সিনাগগের (ইহুদিদের প্রার্থণালয়) সামনে মানববন্ধন করেছে ১ হাজার মুসলমান। ‘শান্তির চক্র’ নামে শনিবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত জানুয়ারিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে, গত সপ্তাহে ডেনমার্কেসহ ইউরোপের বিভিন্ন দেশে ইহুদিদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আয়োজনকারীদের একজন হাজারাহ আরশাদ জানান, ‘ভালোবাসা ও একতার নাম ইসলাম সেটি দেখাতেই এই মানববন্ধন।’
সমাবেশে সহ আয়োজক জিশান আব্দুল্লাহ বলেন, ‘আমরা দেখাতে চাই মুসলমান ও ইহুদিরা পরস্পরকে ঘৃণা করে না।’
তিনি বলেন, ‘আমরা চাই না আমাদের জন্য ইসলাম কী তা কোন ব্যক্তি সংজ্ঞায়িত করুক।’
মানববন্ধন শুরুর আগে সিনাগগের বাইরে শনিবারের প্রার্থণা সঙ্গীত গান নরওয়ের প্রধান রাব্বি মাইকেল মেলচিয়র।