ঢাকাSunday , 22 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসাদের শহরে এই প্রথম পড়লো গৃহযুদ্ধের আঁচড়

Link Copied!

quardaha-carbombing

নিজস্ব প্রতিবেদক : সিরিয়ার স্বেচ্ছাচারী রাষ্ট্রপতি বাশার আল আসাদকে দেশটির গৃহযুদ্ধের জন্যে ‘অনেকাংশে দায়ী করা চলে।’ পুরো দেশ জ্বলতে থাকলেও তার আদিনিবাস ক্বারদাহাতে গতকালের পূর্বপর্যন্ত কোনো বোমাহামলা ঘটেনি। বলা হতো ক্বারদাহা গৃহযুদ্ধের থাবা থেকে আসাদের পেশির জোরে বেঁচে যাবে। সে ধারণা এবার ভেঙে পড়লো। শনিবার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৪ জন নিহত হলেন ক্বারদাহা শহরের কেন্দ্রীয় হাসপাতালে।
সিরিয়ায় ক্রিয়াশীল হিউম্যান রাইট ওয়াচের প্রতিনিধিদল এ হামলার ঘটনা নিশ্চিত করেছে। তারা আরও জানায়, এ হামলার দিন কয়েক পূর্বে উত্তরাঞ্চলীয় এক ‘বিদ্রোহী অধ্যূষিত’ এলাকায় আসাদের নির্দেশে বোমাহামলার ঘটনা ঘটে। তাতে ১০ শিশুসহ ৪৮ জন নিহত হন। হিউম্যান রাইট ওয়াচ শেষ আত্মঘাতী হামলাকে পূর্বের হামলার জের মেনে করছে। জানা যায়, ক্বারদাহা হাসপাতালের পার্কিং করার স্থানে একটি অ্যাম্বুলেন্স এনে দাঁড় করান এক ব্যক্তি। সে গাড়িতে চালক ছাড়া আরও এক ব্যক্তি ছিলেন। দ্বিতীয় ব্যক্তি সহযোগী নাকি বন্দি তা জানা যায়নি। গাড়িটি এসে থামার কিছুক্ষণ পরই বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই নিহত হন চারজন। একজন নার্স, একজন হাসপাতাল-কর্মচারী, আর দু’ জন সিরীয় সেনা। সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আব্দেল রাহমান ঘটনাটি নিশ্চিতভাবে বর্ণনা করেন।
২০১১ সাল থেকে চলে আসা অবিরত গৃহযুদ্ধ পশ্চিমে অবস্থিত বাশার আল আসাদের এ আদিনিবাসকে কখনও বিদ্ধ করেনি।