ঢাকাSunday , 22 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ মে ঢাকা-শিলং-গৌহাটি পথে বাস চলাচল শুরু

Link Copied!

Busনিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট থেকে ভারতের শিলং-গৌহাটির পথে আগামী ২ মে থেকে পরীক্ষামূলকভাবে বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ‘আগামী ২ মে থেকে ঢাকা-সিলেট, শিলং-গৌহাটির পথে আগামী ২ মে থেকে বাস সার্ভিস চালু হবে। এ সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে জানানো হবে।’
পরীক্ষামূলক বাস সার্ভিসের আসন সংখ্যা হবে ২৬-৩০টি। বাসগুলোতে ওয়াইফাই ও ট্রকিং সিস্টেম চালু থাকবে। যাত্রী চাহিদানুয়ায়ী তা পরবর্তীতে বৃদ্ধি করা হবে। ইমিগ্রেশন-কাস্টমের সুবিধা পর্যায়ক্রমে চাহিদানুয়ায়ী বৃদ্ধি হবে।
এসময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমানসহ অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ নভেম্বর বিআরটিসি ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বছরের শুরুতে ঢাকা থেকে ভারতের শিলং-গৌহাটির পথে বিআরটিসির নতুন বাস সার্ভিস চালু করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন মন্ত্রী ওবায়দুল কাদের।