ঢাকাFriday , 23 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: সালমান এফ রহমান

Link Copied!

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা যে কাজটা করে, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসি এসপিদের নির্দেশনা দেওয়া হবে জানিয়ে সালমান এফ রহমান বলেন, খাদ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। কয়েক দিনের মধ্যে উনি ডিসি-এসপিদের নির্দেশ দেবেন, কীভাবে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, রমজানের আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ার প্রশ্নগুলো হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই রমজানও আল্লাহর রহমতে আমরা ভালোভাবেই কাটাব। কোনো সমস্যা হবে না।

দোকানদারেরা যদি পণ্য মজুতও করে তাহলে সেটা যদি সে রমজানে না ছাড়ে, তাহলে তার লোকসান হবে। তাই তাকে বিক্রি করতেই হবে। তখন আর বেশি দাম নেওয়া যাবে না। তাই কোনো সমস্যা হবে না, বলেন সালমান এফ রহমান।

দেশে ডলারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। ডলার–সংকট নিয়ে তিনি বলেন, কিছুদিন আগে ডলার পাওয়াই যাচ্ছিল না। এখন কিন্তু ডলার আছে। ডলারের কোনো সংকট নেই।

রেটটা বেশি আছে, সেটা নিয়ে আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। তিনিও কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করি, দ্রুত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় দাঁড়াবে বলে জানান তিনি।

এর আগে সালমান এফ রহমান রাজশাহীর বায়া এলাকায় আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ আয়োজিত ইজতেমা পরিদর্শনে আসেন।