ঢাকাThursday , 22 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ারীতে বহুতল ভবন আগুন, ৮০ জনকে জীবিত উদ্ধার

Link Copied!

রাজধানীর ওয়ারীতে একটি বহুতল ভবনে আগুন লাগে। এরপর একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছেন। এরপর ভবনের চারতলার বাইরের দিক থেকে কাচ ভেঙে হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে ৭০-৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
আনোয়ার সাত্তার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর ওয়ারীর ২৯ নম্বর র‍্যাংকিন স্ট্রিটের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সংবাদ জানিয়ে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি ফায়ার সার্ভিস সহায়তার অনুরোধ জানান। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জনী সরকার। কনস্টেবল জনী তাৎক্ষণিক সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন কলার এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে যোগাযোগ করে অগ্নিনির্বাপণ তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।
আনোয়ার সাত্তার আরও জানান, সংবাদ পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে বহুতল ভবনের চারতলার বাইরের দিক থেকে কাচ ভেঙে হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ৭০-৮০ জনকে জীবিত উদ্ধার করে নিচে নামিয়ে আনে। ১০তলা ভবনের ৪তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলা হয়েছে। কোনো হতাহত নেই।