ঢাকাThursday , 22 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান গণপূর্ত মন্ত্রীর

Link Copied!

সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুর মুক্তাদির। তিনি বলেছেন, সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। একটি সুন্দর দেশ গড়ে তুলতে হবে হবে।
২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় পূর্ত ভবনে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ৩৭তম কাউন্সিল অধিবেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে মানসম্মত নির্মাণ কাজে সুষ্ঠু ব্যবস্থাপনা, সরকারি খালি জমিতে ভবন নির্মাণ, সরকারি ভবন নির্মাণে গণপূর্ত অধিদফতরের একক ক্ষমতা, মানসম্মত আধুনিক ট্রেনিং সেন্টার ও ল্যাবসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়।
জাতীয় স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন মন্ত্রী।
এসময় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াশী উদ্দিন, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি মোহাম্মদ রায়হান মিয়া, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।