ঢাকাWednesday , 21 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক নাজমুল আহসানের মৃত্যু, মন্ত্রী ও সচিবের শোক প্রকাশ

Link Copied!

পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক সৈয়দ নাজমুল আহসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।
আজ ২১ ফ্রেরুয়ারি পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, নাজমুল আহসান পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের বায়ুমান শাখার পরিচালক পদে কর্মরত থাকাকালীন দেশের বায়ুমানের উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করে গেছেন। তাঁর মতো একজন সদালাপী কর্মকর্তার অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
সৈয়দ নাজমুল আহসান আজ ২১ ফ্রেরুয়ারি সন্ধ্যা ৭.৩০ রাজধানীর একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি —–রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। মরহুম সৈয়দ নাজমুল আহসানের বাড়ি নড়াইল জেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েন। তাঁর মৃত্যুর খবরে পরিবেশ অধিদপ্তরের সর্বত্র শোকের ছায়া নেমে আসে। অঝোরে কাঁদতে দেখা গেছে তাঁর সহকর্মীদের। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডঃ আবদুল হামিদ সৈয়দ নাজমুল আহসানের আকস্মিক মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুম সৈয়দ নাজমুল আহসান ১৯৯৬ সালে সরকারি চাকরিতে যোগদান করেন এবং পরিবেশ অধিদপ্তরে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। অপর এক শোক বার্তায় দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমি’র ভারপ্রাপ্ত সম্পাদক তালুকদার রুমী গভীর দুঃখ এবং শোক প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।