মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়ন ও আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাস্থ কুমিল্লা মহানগর নাগরিক ফোরাম আয়োজিত এই মতবিনিময় সভা পরিচালনা করেন ইকবাল হোসেন বাহালুল।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৭ম তলার অডিটোরিয়ামে প্রাণবন্ত এই মতবিনিময় সভার প্রধান আকর্ষণ ছিলেন তাহসিন বাহার সূচনা।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. বাহাউদ্দিন বাহার।
বীর মুক্তিযোদ্ধা নাজমূল হাসান পাখীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা সাংসদ এ্যারোমা দত্ত, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুকসহ আরও অনেকেই।
নবীন, যুব, প্রবীণদের সমন্নয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে তাহসিন বাহার সূচনার বক্তব্যের মধ্যদিয়ে। তাহসিন বাহার সূচনা তার বক্তব্যে বলেন, আজকের এই অনুষ্ঠানে যারা প্রবীণ আছেন তাদের রাজনৈতিক প্রজ্ঞা আর তরুণ-তরুণীদের সমন্নয়ে কুমিল্লার মানুষ প্রথমবারের মতো পাবে মানবিকতা সম্পন্ন নারী মেয়র।
তাহসিন বাহার সূচনার এমন বক্তব্য শুনে পুরো অডিটোরিয়াম করতালি আর মূহুমূহু শ্লোগানে মুখরিত হয়ে উঠে এবং সূচনাকে মেয়র হিসেবে গ্রহণ করে নেন ঢাকাস্থ কুমিল্লা মহানগর নাগরিক ফোরাম।
সূচনা আরও বলেন, তরুণ-তরুণী, যুব-প্রবীণদের সমন্বয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ আমরা কুমিল্লার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। কুমিল্লা শহরকে আধুনিক স্মার্ট সিটিতে রূপান্তর করার প্রত্যয়ও ঘোষণা দেন তাহসিন বাহার সূচনা। তিনি আরও বলেন, কুমিল্লার গণমানুষের নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার এর রক্ত আমার শরীরে প্রবাহিত; এই রক্ত কোন দিন কুমিল্লার মানুষের সাথে বেঈমানী করবে না। আমি আপনাদের অভয় দিয়ে গেলাম।
আনন্দঘনপূর্ণ এই অনুষ্ঠানে সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের পক্ষে সিবিএর সভাপতি দুলাল চন্দ্র মজুমদার কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার এর ছবি সম্বলিত একটি বিশাল কেক উপহার দেন। কেকটি কাটেন এমপি বাহার, সোনালী ও দুলাল চন্দ্র মজুমদার।
প্রাণবন্ত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মাওলা জসিম, মহানগর আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান ইরান, গোলাম মোহাম্মদ সিদ্দিকী (পলিন), মো. হাবিবুল্লাহ তুহিন, মোখলেছুর রহমান ও শ্যামল ভট্টাচার্যসহ আরও অনেকে।

