ঢাকাTuesday , 20 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘চেকবই’ ও ‘সময়ের সংলাপে’র মোড়ক উন্মোচন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

Link Copied!

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি বলেছেন, বই ব্যক্তিকে আনন্দ, সমাজকে আলো, দেশকে দেয় সমৃদ্ধি। বই চেতনাকে শাণিত করে, বুদ্ধিকে প্রখর করে, বিবেককে জাগ্রত করে। তাই শুধু প্রিয়জন নয়, অপ্রিয় জনকেও বই উপহার দিতে হবে। তিনি মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন রচিত কাব্যগ্রন্থ ‘চেকবই’ ও প্রবন্ধ সংকলন ‘সময়ের সংলাপ’ এর মোড়ক উন্মোচনকালে এ কথা বলেন। প্রতিমন্ত্রী গ্রন্থ দু’টি পাঠকদের পড়ার অনুরোধ করেন।
মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, অতিরিক্ত সচিব মোছা. নূরজাহান খাতুন, মাসুদ আকতার খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মতিউর রহমান, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোা. মোক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এবারের অমর একুশের বইমেলায় মাহবুবুর রহমান তুহিনের কাব্যগ্রন্থ ‘চেকবই’ এনেছে তাম্রলিপি প্রকাশনী মেলার ১৫ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। প্রবন্ধ সংকলন ‘সময়ের সংলাপ’ প্রকাশ করেছে ‘অনার্য পাবলিকেশন্স’ মেলার ৪৯৮-৫০১ স্টলে বইটি পাওয়া যাচ্ছে।