ঢাকাTuesday , 20 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি

Link Copied!

কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো হুমকি নেই। তবে সব ধরনের হুমকির বিষয়ে চিন্তা করেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের হুমকি নেই। তবে আমরা সার্বক্ষণিক যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি।
র‌্যাব ডিজি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ থেকে সব ধরনের বিশৃঙ্খলা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে ঢাকাসহ সারাদেশে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে র‌্যাবের সাদা পোশাকধারী সদস্যরা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। কেন্দ্রীয় শহীদ মিনারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং করবে।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, র‌্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন এলাকার রাস্তায় চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হবে।
তিনি বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে এবং ইভটিজিং প্রতিরোধে সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে। ভার্চুয়াল জগতে উসকানিমূলক ও মিথ্যা তথ্য ছড়ানো রোধে র‌্যাবের সাইবার ইউনিট অনলাইনে নজরদারি অব্যাহত রাখবে। র‌্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে সারাদেশের ব্যাটালিয়নগুলোতে মনিটরিং করা হবে।
এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাতটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। যা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। নিরাপত্তার বিষয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে র‌্যাবের।