ঢাকাTuesday , 20 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধের ব্যয় সামলাতে অর্থনৈতিক চাপে ইসরায়েল

Link Copied!

চলমান যুদ্ধের ফলে ইসরায়েলের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।
বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালের শেষ প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতি সংকুচিত হয়েছে ১৯ দশমিক ৪ শতাংশ, যা প্রত্যাশার দ্বিগুণ। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো অধিদফতর।
ফিলিস্তিনের গাজা যুদ্ধ সরাসরি প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতিতে। গাজায় যুদ্ধ পরিচালনার ফলেই দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, গত বছরের শেষ তিন মাসে মোট দেশীয় উৎপাদন বার্ষিক হিসেবে হ্রাস পেয়েছে ১৯ দশমিক ৪ শতাংশ।
এছাড়া ইসরায়েলের সাধারণ জনগণের ব্যক্তিগত খরচ হ্রাস পেয়েছে ২৬ দশমিক ৯ শতাংশ। গাজা যুদ্ধে অধিক ব্যয়ের ফলাফল নেতিবাচক প্রভাব ফেলেছে দেশটির নিম্ন আয়ের মানুষের ওপর। তারা তাদের জীবন যাপনের ব্যয় কমাতে বাধ্য হয়েছে।
অন্যদিকে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে দেশটির জিডিপি বৃদ্ধির হার ছিল ৩ দশমিক ১ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে যা ২ দশমিক ৮ শতাংশে নেমে যায়, তৃতীয় প্রান্তিকে এর পরিমাণ আরও সংকুচিত হয় অর্থাৎ তৃতীয় প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৭ শতাংশ। গতবছর ইসরায়েলের অর্থনীতিতে বাৎসরিক উন্নয়ন হয়েছে মাত্র ২ শতাংশ যা আগের বছরের ৬ দশমিক ৫ শতাংশের অনেক কম। সূত্র: আনাদোলু এজেন্সি