ঢাকাSunday , 18 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘হাইওয়েতে মডেল পেট্রোলপাম্প ছাড়া অনুমোদন দেবে না সরকার’

Link Copied!

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সারা দেশে হাইওয়ের পাশে ১০ কিলোমিটার ব্যবধানে আধুনিক সুবিধাসংবলিত মডেল পেট্রোলপাম্প ছাড়া সাধারণ কোনো পাম্পের অনুমোদন দেবে না সরকার।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে সিলেটের ওসমানী নগরে হাজী মাসহুদ আলী মডেল ফিলিং স্টেশন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, কোথায় কোথায় এ ধরনের পাম্প বসবে এবং কতটি পাম্প বসবে তার জরিপ ইতোমধ্যে শেষ হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন শহর ও উপজেলার সড়কগুলোর পাশে স্থাপিত পাম্পগুলোতেও পরিবর্তন আনা হবে। সারা দেশে আটটি মডেল পেট্রোল পাম্পের মধ্যে ছয়টির কাজ শেষ হয়েছে।
এর আগে সুইচ টিপে হাজী মাসহুদ আলী মডেল ফিলিং স্টেশনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরে হোটেলসহ বিভিন্ন সুবিধা ঘুরে দেখেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ অন্যান্যরা।