ঢাকাSunday , 18 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Link Copied!

মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এর সাইড লাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শ্লোজের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জার্মানির মিউনিখে এমএসসি কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফ-এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই নেতা দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
বৈঠককালে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।
সফর শেষে প্রধানমন্ত্রী ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।