নিজস্ব প্রতিবেদক : পর্যটন শিল্পকে সবকিছুর উর্ধ্বে রেখে এ শিল্পকে রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( টোয়াব)।
এসময় সংগঠনের নেতারা জানান, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় পর্যটন শিল্পে চলতি মৌসুমে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
টোয়াব সভাপতি প্রফেসর ড. আকবর উদ্দিন বলেন, ‘ সাধারণত শীতকালেই পর্যটনের প্রধান মৌসুম চলে। কিন্তু তিন বছর ধরেই এই মৌসুমে রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা ভুক্তভোগী। শুধু এ মৌসুমেই প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।’
টোয়াবের ৩০০ সদস্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই আজ অপূরণীয় ক্ষতির সম্মুখীন। আর যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তাদেরকে ঋণ পরিশোধেও তাড়া দেয়া হচ্ছে। রাজনৈতিক সমস্যার মাসুল আমরা কেন এভাবে দিয়ে যাবো?’
পর্যটন শিল্পকে রক্ষায় সরকারকে আর্থিক ও নৈতিকভাবে সমর্থন দেয়ার আহ্বান জানিয়ে টোয়াব সিইও মো. আক্তারুজ্জামান খান বলেন, ‘ট্যুরিজম যে একটা শিল্প এবং এর উজ্জল সম্ভাবনা রয়েছে এটা এখনও সরকার বুঝতে চেষ্টা করছে না। তারা এখনও গার্মেন্ট গার্মেন্ট করছে। ট্যুরিজমই একমাত্র শিল্প যেখানে আমদানি করলে অর্থ দিতে হয় না, বরং বিদেশীরা এসে অর্থ দিয়ে যায়।’
রাজনৈতিক অস্থিরতার কারণে শুধু বৈদেশিক মুদ্রা হারাচ্ছি না, বহির্বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে বলেও মন্তব্য করেন আক্তারুজ্জামান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আকবর উদ্দিন আহমাদ পর্যটন শিল্পকে রক্ষায় এগার দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে- ট্যুরিস্ট জোন এবং পর্যটন পরিবহন হরতাল অবরোধসহ সকল রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখা; ট্যুরিস্ট জোনগুলো নিরাপত্তা বাহিনীর আওতায় আনা; পার্বত্য চট্টগ্রামসহ অন্যান্য এলাকা ভ্রমণের জন্য আগের নিয়মানুসারে জেলা প্রশাসন থেকে অনুমতি বহাল রাখা, ট্যুর অপারেটরদের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য সরকার থেকে নানাবিধ স্কিম প্রদান, পর্যটনকে ভ্যাটের আওতামুক্ত রাখা এবং ট্যুর অপারেটরদের সহজ শর্তে ঋণ প্রদান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সহ-সভাপতি মো. রাফেউজ্জামান, মো. হাফিজুর রহমান ফারুক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এ্যাসোসিয়েশনের সভাপতি এবং সংগঠনের উপদেষ্টা মো. হাকিম আলী প্রমুখ।
ট্যুর অপারেটরদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার থেকে নানাবিধ স্কিম প্রদান; এ শিল্পকে ভ্যাটের আওতামুক্ত রাখা এবং ট্যুর অপারেটরদের সহয শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সহ-সভাপতি মো. রাফেউজ্জামান, মো. হাফিজুর রহমান ফারুক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এ্যাসোসিয়েশনের সভাপতি এবং সংহঠনের উপদেষ্টা মো. হাকিম আলী প্রমুখ।

