ঢাকাSaturday , 17 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ বছরে গ্যাস সেক্টরে শতভাগ প্রিপেইড মিটার স্থাপন করা হবে : প্রতিমন্ত্রী

Link Copied!

আগামী চার বছরের মধ্যে সারা দেশে গ্যাস বিতরণের ক্ষেত্রে স্মার্ট মিটার সংযোজন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ শনিবার সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ৫০ হাজার স্মার্ট গ্যাস মিটার কার্যক্রম এবং ডেটা সেন্টার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাত যুগোপযোগী ও আধুনিক করার ধারা অব্যাহত রাখা হবে। প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি করা হচ্ছে। স্মার্ট গ্যাস মিটার গ্যাসের অপচয় ও অর্থের সাশ্রয় করবে।
এ সময় অন্যদের মাঝে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী পরে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাসটিলা ৮ নং কূপের খননকার্য পরিদর্শন করেন। এ বছরের এপ্রিল মাসের শেষ নাগাদ এ কূপ থেকে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে। পরিদর্শন কালে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান ও বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক শোয়েব আহমেদ উপস্থিত ছিলেন।