বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক, বিশিষ্ট কলামিস্ট ও লেখক সুভাষ সিংহ রায়ের মাতা চঞ্চলা রানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ শনিবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী পরলোকগত চঞ্চলা রানীর পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
চঞ্চলা রানী আজ সকালে ঢাকায় নিজ বাসভবনে বার্ধক্যে কারণে পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর এবং তিনি ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

