ঢাকাSaturday , 17 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এইচ৩ রকেটের উৎক্ষেপণ সফল হয়েছে : জাপান

Link Copied!

জাপানের মহাকাশ সংস্থা শনিবার তাদের এইচ৩ রকেটের উৎক্ষেপণ সফল হওয়ার ঘোষণা দিয়েছে। তৃতীয় দফায় তাদের এ পদক্ষেপ সফল হলো। এরআগে দুইবার টোকিও’র এ রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়। এ জন্য তাদেরকে কয়েক বছর ধরে অপেক্ষা করতে হয়।
জেএএক্সএ কর্মকর্তা বলেন, এইচ৩ রকেট ‘কক্ষপথে স্থাপন করা হয়েছে।’
জেএএক্সএ এবং মিতসুবিশি হেভি ইন্ড্রাস্টির যৌথভাবে তৈরি করা এইচ৩ রকেট হলো এইচ-২এ লঞ্চ সিস্টেমের উত্তরসূরি যা ২০০১ সালে উদ্ভাবন করা হয়।
এজেন্সির সরাসরি ধারা বিবরণীতে রকেটটির ইঞ্জিন সফলভাবে প্রজ্জ্বলিত হওয়ায় এটি কক্ষপথে উঠে গেছে বলে ঘোষণা করার পরপরই জেএএক্সএর নিয়ন্ত্রণ কেন্দ্রে উল্লাস ও করতালি শোনা যায়।
আগে দুইবার উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর এবার এইচ৩ এর প্রজ্জলন পদ্ধতির উন্নতি করা হয়েছিল। রকেটটি ছোট আকারের দুটি স্যাটেলাইট বহন করে।
এ দুটি স্যাটেলাইটের একটি বিভিন্ন ছবি তুলে পাঠাবে যা দুর্যোগ প্রতিরোধে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
ইনফারেড রশ্মি শনাক্ত করার জন্য অন্য স্যাটেলাইটে একটি সেন্সর যুক্ত করা হয়েছে।