ঢাকাFriday , 16 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুল-রহমান আল-থানি।

 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগদানের আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে আজ সকালে উইমেন পলিটিক্যাল লিডারসের (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখ পৌঁছান শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।