ঢাকাThursday , 15 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘রোহিঙ্গাদের জন্য বিদেশি অনুদান কমছে’

Link Copied!

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানিয়েছেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জীবন ধারণের জন্য সার্বিক খরচ বেড়ে গেলেও বিদেশি অনুদানের পরিমাণ কমে যাচ্ছে। এ অবস্থায় অনুদান বাড়ানোসহ রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেকজান্ড্রা বের্গ ভন লিনডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী।
মহিববুর রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ সার্বিক খরচ বাড়লেও বিদেশি অনুদান কমছে। এ পরিস্থিতিতে অনুদান বাড়ানোসহ দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখতে সুইডেনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি ও তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে কোনো উদ্বেগ নেই। বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।