আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র বেশ অনেকদিন ধরেই সিরিয়ায় সেনাপ্রশিক্ষণ দেয়ার পরিকল্পনার কথা বলে আসছিল। এ পথে আরও অগ্রসর হওয়ার জন্যে সিরিয়া থেকে সম্প্রতি ১২০০ সেনা নির্বাচিত করেছে তারা যাদের উন্নততর প্রশিক্ষণ দেয়া হবে, সংস্থান দেয়া হবে অত্যাধিক মারণাস্ত্রের। বুধবার মার্কিন প্রতিরক্ষাবূহ্য পেন্টাগন থেকে এ তথ্য জানানো হয়েছে। এখনও পর্যন্ত ইসলামিক স্টেটের বিরুদ্ধে তাদের ব্যবহার করা হবে বলা হলেও, ক্রমে আসাদবিরোধী সশস্ত্র গোষ্ঠী হিসেবেও তাদের ব্যবহার করা হতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকদের অনেকে।
চলতি বছরের মার্চ মাস থেকেই নির্বাচিত সেনাদের প্রশিক্ষণ দিতে শুরু করবে যুক্তরাষ্ট্র। সিরীয় ভূখণ্ডের বাইরে কোথাও এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এক বছরান্তে অন্তত ৫০০০ সেনাকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা আছে পেন্টাগনের। চলতি বছরের মধ্যে ৩০০০ সেনাকে প্রশিক্ষিত করা হবে, অস্ত্র দেয়া হবে।

