ঢাকাThursday , 15 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার থেকে প্রতি ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল

Link Copied!

শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে পিক আওয়ারে প্রতি ৮ মিনিট অন্তর চলবে মেট্রোরেল। বিষয়টি জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএ এন সিদ্দিক। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল কর্তৃপক্ষের এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মেট্রোরেল ব্যবস্থাপনা পরিচালক এমএ এন সিদ্দিক বলেন, প্রতিদিন আগে ১৫২টি ট্রেন চলতো এখন সেটা বেড়ে ১৭৮টি করা হয়েছে। মেট্রোরেলের হেডওয়ে বা দুই ট্রেন চলার মধ্যবর্তী সময় দুই মিনিট কমানো হয়েছে। নতুন সময় মেনে শনিবার থেকে চলাচল করবে মেট্রোরেল। বর্তমানে পিক আওয়ারে ১০ মিনিট ও অফপিক আওয়ারে ১২ মিনিট সময় নিয়ে ট্রেন ছাড়া হয়। নতুন সময় শুধু পিক আওয়ারের জন্য প্রযোজ্য।
তিনি বলেন, বর্তমান মেট্রোরেল গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করে। মেট্রোরেল দিনে ১৫২ বার যাতায়াত করে। কিন্তু শনিবার থেকে নতুন সময়ে ২৬টা ট্রেন বেড়ে যাবে এতে ১৭৮ বার যাতায়াত করবে।
নতুন সময় নিয়ে এম এ এন ছিদ্দিক বলেন, শনিবার থেকে উত্তরা থেকে ৭টা ১০ মিনিট থেকে সাড়ে সাতটা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এটা স্পেশাল অফপিক। এরপর ৭টা ৩১ মিনিট থেকে ১১টা ৪৮ পর্যন্ত পিক আওয়ারে ৮মিনিট অন্তর ট্রেন চলবে। এরপর ১১টা ৪৯ মিনিট থেকে ৩টা ১১ মিনিট অফ পিক আওয়ারে আগের মতই ১২ মিনিট সময় থাকবে। ৩টা ১২ মিনিট থেকে ৮টা ১১টা পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পর ট্রেন চলবে।
ব্যবস্থাপনা পরিচালক মতিঝিল থেকে উত্তরা অংশের সময় নিয়ে বলেন, মতিঝিল থেকে সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এরপর ৮টা থেকে ১২টা ৮ মিনিট পর্যন্ত পিক আওয়ার। ১২টা ৯ মিনিট থেকে ৩টা ৫২ পর্যন্ত অফ পিক আওয়ার৷ ৩টা ৫২ থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত পিক আওয়ার।