ঢাকাThursday , 15 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের কানসাসে গুলিতে নিহত ১, আহত ২১

Link Copied!

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ অন্তত ২১ জন। কানসাস সিটি চিফসের সুপার বোল বিজয় কুচকাওয়াজ শেষে বুধবার এই গুলির ঘটনা ঘটে। কুচকাওয়াজ উপলক্ষে সে সময় সেখানে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন।
আজ বৃহস্পতিবার বিবিসি এ খবর জানিয়েছে। কর্মকর্তারা জানান, তারা আটজন আহতের চিকিৎসা করেছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক ছিল। আহতদের মধ্যে আরও সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় একটি হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে নয়জন শিশু রয়েছে।
পুলিশ জানিয়েছে, গুলির ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।
কানসাস সিটির পুলিশপ্রধান স্টেসি গ্রেভস বলেন, ঘটনাস্থলে থাকা গোয়েন্দারা তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছিলেন।