ঢাকাThursday , 19 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজারে বিমান হামলায় নিহত ৩৬

Link Copied!

Nigeriaআন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়া-নাইজার সীমান্তে বিমান হামলায়  ৩৬ জন নিহত হয়েছে।  মঙ্গলবার এক মৃত ব্যক্তির জানাজায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় নাইজারে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বুধবার নাইজারের সরকারি কর্মকর্তারা জানান, নাইজেরিয়া ও নাইজেরিয়ার সীমান্তের যেখানে বিমান হামলা চালানো হয়েছে সেটি আবাদাম নামে পরিচিত। ওই গ্রামের নাইজার অংশে এ হামলা চালানো হয়।
টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে নাইজারের সরকারি কর্মকর্তারা জানান, ‘গতকাল (মঙ্গলবার) একটি অপরিচিত  বিমান নাইজারের আবদামান গ্রামে একটি বোমা ফেলে…যখন লোকজন একটি মসজিদের পাশে জড়ো হচ্ছিল। এতে ৩৬ জন নিহত হয়েছে । আহত হয়েছে আরও ২৪ জন।
আবাদামের ডেপুটি মেয়র ইউরাম আরি নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল লাবারিকে বলেন, ‘মঙ্গলবার বিকেলে দুটি বিমান আবাদামের ওপর দিয়ে উড়ে যায়। আমার দৃষ্টিতে এগুলো ছিল সবুজ রঙের। এগুলো নাইজেরিয়া থেকে এসেছিল ‘
তবে নাইজেরিয়ার এক সেনা কর্মকর্তা এক বিবৃতিতে এ ঘটনায় নাইজেরিয়ার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।