ঢাকাWednesday , 14 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে আরও ৩৮ জনের করোনা শনাক্ত

Link Copied!

গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩৯টি।
এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৮ জনের। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, কোভিড-১৯ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে ২০ লাখ ৪৭ হাজার ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।