ঢাকাWednesday , 14 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে

Link Copied!

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।
মঙ্গলবার তার প্রেস মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, সংক্রমণে আক্রান্ত মাহাথিরকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে হাসপাতালে থাকার কারণে মাহাথির আদালতে বর্তমান ডেপুটি প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি সংশ্লিষ্ট মামলার কার্যক্রমে অংশ নিতে পারছেন না। বিচারক মামলার পরবর্তী কার্যক্রম ১৯ জুলাই নির্ধারণ করেছে।
সাম্প্রতিক বছরগুলোয় হৃদরোগের কারণে মাহাথিরকে (৯৮) একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তার শরীরে বাইপাস সার্জারিও করা হয়।