ঢাকাTuesday , 13 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩

Link Copied!

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন। চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক হাজার ২৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন ঢাকা ও ৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
বর্তমানে দেশে সর্বমোট ৮৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৮ জন এবং ঢাকার বাইরে ৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
২০২৪ সালের এক জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ২৪৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪২৯ জন এবং ঢাকার বাইরে ৮১৫ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ১৩৯ জন।