ঢাকাMonday , 12 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে ২১ সাব রেজিস্ট্রারের বদলি

Link Copied!

দেশের ২১ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে সরকার। গত রোববার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাসুদ-উর-রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলির প্রাপ্যতা হওয়ায় এবং প্রশাসনিক সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারদের বদলির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এতে বলা হয়, বর্ণিত সাব-রেজিস্ট্রারদের তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণপূর্বক বদলিকৃত কর্মস্থলে যোগদানের লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করার জন্য মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তরকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বদলির আদেশপ্রাপ্তদের মধ্যে ঢাকার রেজিস্ট্রেশন কমপ্লেক্সের গুলশান সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার শাহ মো. আশরাফউদ্দিন ভূঞাকে সিলেট সদরে, মো. রফিকুল ইসলামকে মানিকগঞ্জ সদর থেকে ঢাকার রেজিস্ট্রেশন কমপ্লেক্সের গুলশানে, এস. এম. শফিউল বারীকে ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্সের খিলগাঁও থেকে ময়মনসিংহের মুক্তাগাছা, মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে ঢাকার রেজিস্ট্রেশন কমপ্লেক্সের তেজগাঁও, নিরোদ বরণ বিশ্বাসকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে কুমিল্লার চান্দিনা, কাওসার খানকে ঢাকার ডেমরা থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া, টিনু চাকমাকে নরসিংদীর পলাশ থেকে চট্টগ্রামের সাতকানিয়া, মো. মাহবুবুর রহমানকে নেত্রকোনার দূর্গাপুর থেকে কিশোরগঞ্জের বাজিতপুর, মো. আবুল কাসেমকে শেরপুর সদর থেকে হবিগঞ্জ সদর, শংকর কুমার ধরকে হবিগঞ্জ সদর থেকে মৌলভিবাজারের শ্রীমঙ্গল, মোহাম্মদ তানভীর আলমকে শরীয়তপুরের গোসাইরহাট থেকে নেত্রকোনার বারহাট্টা, মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে শরীয়তপুর সদর থেকে ঢাকার ডেমরা, মো. অহেদুল ইসলামকে গাইবান্ধার পলাশবাড়ী থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ, মো. আব্দুল্লাহ আল মাসুমকে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নীলফামারী সদর, ইয়াসির আরাফাতকে কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে রাজশাহীর তানোর, মো. তৌহিদুল ইসলামকে রাজশাহীর তানোর থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নুসরাত জাহানকে বগুড়ার সোনাতলা থেকে চট্টগ্রামের নানুপুর, মো. আনোয়ার হোসেনকে কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঢাকার খিলগাঁও, তমাল আহমেদকে চট্টগ্রামের নানুপুর থেকে নেত্রকোনার পূর্বধলা, রতন অধিকারীকে নেত্রকোনার পূর্বধলা থেকে চট্টগ্রামের বাঁশখালী এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের সাতকানিয়া থেকে শেরপুর সদর সাব রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়েছে।