ঢাকাMonday , 12 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক, কিশোর গ্যাং, পর্নোগ্রাফি রোধে সচেতনতায় মুগদা থানার ওসি

Link Copied!

মাদক, কিশোর গ্যাং, পর্নোগ্রাফি ও ইভটিজিংয়ের মতো অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান। তিনি রাজধানীর মানিকনগর মডেল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা করেছেন।
সোমবার দুপুরে এই সভায় স্কুলের শিক্ষকসহ মুগদা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্কুলটির শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সভায় ওসি তারিকুজ্জামান অপরাধ নির্মূল করার উপায় নিয়ে আলোচনা করেন। ওসি বলেন, ‘সিগারেট থেকে শুরু, এরপর কোমলমতি শিক্ষার্থীরা ধীরে ধীরে মাদকের সঙ্গে জড়িয়ে পরে। সেজন্য প্রথমে সিগারেট থেকে সবাইকে দূরে থাকতে হবে। অন্যদিকে বর্তমানে তরুণেরা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে, নিজেকে এবং পরিবারকে ভালো রাখতে সবাইকে সচেতন হতে হবে।’
সভায় পর্নোগ্রাফি ও বাল্যবিবাহের ভয়াবহ দিক উল্লেখ করে এসব অপরাধ নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।