কানাডার ম্যানিটোবা থেকে তিন শিশু ও দুই নারীর লাশ উদ্ধারের পর ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হেফাজতে থাকা ও নিহত পাঁচজন একে অপরের পরিচিত বলে ধারনা করা হচ্ছে।
সেন্ট্রাল ম্যানিটোবা প্রদেশের ছোট শহর কারম্যানে রোববার সকালে এ ঘটনা ঘটে। শহরটিতে ২ হাজার ৮০০ লোকের বাস।
প্রথমে রাস্তার পাশ থেকে একজন নারীর লাশ উদ্ধার করা হয়।
এর কয়েক ঘণ্টা পর ভস্মীভূত গাড়ির ভেতর থেকে তিন শিশুর লাশ এবং এর কিছু পর এক বাড়ি থেকে অপর এক নারীর লাশ উদ্ধার করা হয়।

