গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে আরো ৬৮ জন শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে এ ভাইরানে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৬২০ জনে। এবং মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৪ জনে দাঁড়িয়েছে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি সর্বশেষ করোনায় একজনের মৃত্যু হয়েছিল।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১৪ হাজার ৭৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ১২৮২ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৩০ শতাংশ।

