ঢাকাMonday , 12 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বই মেলায় আমিরুল হাছানের কাব‍্যগ্রন্থ ‘রহস্যের ব্যথা’

Link Copied!

অমর একুশে বই মেলা ২০২৪-এ প্রকাশ হয়েছে কবি আমিরুল হাছানের চতুর্থ একক কাব‍্যগ্রন্থ রহস‍্যের ব‍্যথা। পাঁচ ফর্মার এই বইটি প্রকাশ করেছে কবিতাচর্চা প্রকাশনা। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইমেলায় ৬১২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। কবি আমিরুল হাছানের বইটিতে আদি ও আধুনিক শব্দের নিজস্ব স্বত্বার মিলন ঘটিয়েছেন। নিজ আস্থা ও অন্তের বাক‍্যের ভেতর শব্দের প্রয়াসে সমাজ ও মানুষের অস্থায়ী ও স্থায়ী জীবনের পাঠচক্র খুঁজেছেন সাধু সন্তের মতো।
‘রহস্যের ব্যথা’ নামকরণের কাব্যগ্রন্থটি অজস্র ব্যথা আর কথার দান পাঠকের কাছে রেখে যেতে চান সত্য ন্যায় ও মানবতায়। আমাদের চারদিকে রহস্যময় জীবনে রহস্যের আবেদনে প্রেমদান করেছেন কবি কথার মালা দিয়ে ফুটিয়ে তুলেছেন সত‍্য মিথ‍্যা চিন্তা চেতনার প্রতিচ্ছবি।
প্রকাশক বদরুল হায়দার বলেন, ‘রহস্যের ব্যথা’ বইটিতে একটি আধ্যাত্মিক ধ্যান মগ্নতা রহস্য ভেদের অপার সৃষ্টির প্রকাশ ঘটে। যেখানে প্রেম সার্বক্ষণিক চলমান সত্তা তেমনি ‘রহস্যের ব্যথা’ কাব্যগ্রন্থে তার প্রতিচ্চিত্রের পূর্ণতা রয়েছে। বইমেলা শুরু থেকেই এই বইটি ভালো সাড়া পেয়েছি।