ঢাকাSunday , 11 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট

Link Copied!

শিশু যৌন নির্যাতন মামলার এক আসামিকে ক্ষমা করে দেওয়ায় বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিন নোভাক। এ ছাড়া তিনি শিশুর পরিবার এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ‘আমি যাদের কষ্ট দিয়েছি এবং যেসব ভুক্তভোগীর মনে হয়েছে যে আমি তাদের সমর্থন করিনি, আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী।’
আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশটির এক টেলিভিশনে সরাসরি তার পদত্যাগের কথা জানান। কাতালিন নোভাক বলেন, ‘আমি পদত্যাগ করছি। শিশু ও পরিবার রক্ষার পক্ষে আমি আছি, ছিলাম এবং থাকব।’
গত বছরের এপ্রিলে পপ ফ্রান্সিসের বুদাপেস্ট সফরের সময় নোভাক কর্তৃক ২৫ জন আসামিকে ক্ষমা করে দেওয়ার তালিকা প্রকাশের পর তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। মূলত সেই ২৫ জনের একজন অনাথ আশ্রমের সহকারী পরিচালক। তার বসের শিশুদের ওপর চালানো যৌন নিপীড়নের বিষয়টি ধামাচাপা দিতে সহায়তা করেন তিনি।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নোভাকের পদত্যাগের আহ্বান জানিয়েছে হাঙ্গেরির প্রধান বিরোধী দলগুলো। পরে নিজের ভুলের কথা স্বীকার করে ৪৬ বছর বয়সী নোভাক বলেন, ‘আমি আমার পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’
নোভাকই প্রথম নারী, যিনি হাঙ্গেরির প্রেসিডেন্ট হয়েছিলেন। ২০২২ সালের মার্চ মাসে তিনি এ দায়িত্ব নিয়েছিলেন। দেশটির প্রেসিডেন্ট পদটি মূলত আলংকারিক।