ঢাকাSaturday , 10 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও সীমান্ত থেকে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু এলাকা থেকে অক্ষত অবস্থায় মিয়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত ১টি মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি। এ নিয়ে অক্ষত অবস্থায় দুটি মর্টার শেল উদ্ধার করে তুমব্রু সড়কের পাশে নিরাপদ স্থানে রেখেছে তুমব্রু বিওপি।
আজ শনিবার সকালে সাড়ে ১০টায় তুমব্রু সড়কের ব্রিজ সংলগ্ন অক্ষত অবস্থায় এ মর্টার শেলটি উদ্ধার করা হয়।
বিজিবি ও স্থানীয়রা জানান, সকালে ব্রিজের পাশে অবিস্ফোরিত মর্টার শেল দেখেন এলাকাবাসীরা। পরে বিজিবিকে খবর দিলে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়। এ নিয়ে প্রায় দুটি মর্টার শেল অবিস্ফোরিত নিরাপদ স্থানে রেখেছে তুমব্রু বিওপি। তবে কখন বিস্ফোরণ করা হবে সেটি ব্যাপারে এখনো জানা যায়নি।
২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেন, সকালে ব্রিজের সংলগ্ন মর্টার শেলটি দেখে বিজিবি কে খবর দেয়। পরে সেই বোমা উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে।
উল্লেখ্য, তুমব্রু সীমান্তের ৩৪ পিলার পাশে এক জমি থেকে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করে বিজিবি।