ঢাকাThursday , 8 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিলিপাইনে সোনার খনির গ্রামে ধস, মৃত পাঁচ

Link Copied!

ফিলিপাইনের দাভাও দে ওরো প্রদেশে প্রবল বৃষ্টির ফলে ধস নেমেছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ২৭ জন। সেখানে উদ্ধারকাজে মাঠে নেমেছে সেনাবাহিনী।
রয়টার্সের খবরে বলা হয়েছে, দক্ষিণ ফিলিপাইনে মাসারা বলে যে গ্রামে ধস নেমেছে, সেটি সোনার খনির গ্রাম বলে পরিচিত। বুধবার সেখানে এই ধস নামে।
বিপর্যয় মোকবিলার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, ৩১ জন আহত হয়েছেন। তার মধ্যে ১১ জনের আঘাত গুরুতর। মাসারা গ্রামে বহু বাড়ি ও দুইটি বাস কাদামাটির স্রোত ও পাথরে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে এই ধস নামে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আঞ্চলিক বিপর্যয় মোকাবিলা কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি বলেছেন, ‘গত বৃহস্পতিবার বৃষ্টি থেমে যায়। রোদ ওঠে। তাই এরকমভাবে ধস নামবে, তা ভাবা যায়নি।’
উদ্ধারকাজে সাহায্য করার জন্য সেনা নামানো হয়েছে। তিনজন গুরুতর আহতকে চিকিৎসার প্রয়োজনে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ওই অঞ্চলে রাস্তা বলে আর কিছু নেই। সেলফোনের সিগন্যাল নেই। এখানে কাজ করাটা রীতিমতো চ্যালেঞ্জের।
মাসারা ও তার আশপাশের চারটি গ্রামের ২৮৫টি পরিবারকে উদ্ধার করে নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। গত সপ্তাহে বন্যা ও ধসের জন্য এখানে ১৮ জন মারা গেছিলেন বলে জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে।