ঢাকাWednesday , 7 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর কাফরুলে হেরোইনসহ গ্রেফতার ২

Link Copied!

রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম মোঃ আকিব হাসান ওরফে হৃদয় ও বাক্কার আলী। এসময় তাদের কাছ থেকে ১১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার সন্ধ্যায় কাফরুল থানার সেনপাড়া ভিশন গার্মেন্টস রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, কতিপয় মাদক কারবারি চাপাইনবাবগঞ্জ জেলা হতে মাদক এনে কাফরুল থানার সেনপাড়া ভিশন গার্মেন্টস রোড এলাকায় বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিমানবন্দর জোনাল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা রুজু হয়েছে।